Posts

Showing posts with the label তৃতীয় পর্ব

বাজার ভাল না খারাপ বোঝার উপায় কি ? Blog 3

শেয়ার বাজার সপ্তাহে ৫ দিন খোলা হয়ে থাকে । সকাল ৯ টা ১৫ থেকে দুপুর ৩ টে ৩০ মিনিট অবধি ,সোমবার থেকে শুক্রবার পর্যন্তু। শনিবার ও রবিবার বন্ধ থাকে ভারতের শেয়ার বাজার । বাজার শুরু হওয়ার সাথে সাথে আমরা অনুমান করতে পারি আজ বাজার কেমন যেতে পারে! কিভবে জানা যায় সে বিষয়ে আলোচনা করবো এই পর্বে । ভারতীয় শেয়ার বাজারে ইকুইটির দুটি সূচক দিয়ে মার্কেটের লাভ লস নিধারন করা হয়। দুটি সূচক হল NIFTY ও SENSEX  । নিফ্‌টি,সেন্সেক্স নিয়ে আলোচনায় যাওয়ার আগে NSE ও BSE নিয়ে কিছুটা আলোচনা করা দরকার । NSE (National stock exchange) আর BSE (Bombay stock exchange) NSE এর সুচক Nifty আর BSE এর সূচক Sensex ব্যাস এটুকুই। চলে আসি আসল টেকনিক্যাল পয়েন্টে । NIFTY :- NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ৫০টা উল্লেখযোগ্য কোম্পানির শেয়ারের গড় লাভ লসের হিসাবে নিফ্‌টি ওঠা নামা করে । এই ৫০ টি কোম্পানির পারফমেন্স হিসাবে তাঁরা নিফ্‌টি 50 এর মধ্যে আসে এদের ব্লু চিপ শেয়ার বলে । NSE তে টোটাল ১০ লক্ষ র বেশি কোম্পানির শেয়ার আছে , আপনি যেটা খুশি কিনতে পারেন । আবার এই নিফ্‌টির মধ্যে সেক্টর ভাগ করা থাকে । যেমন ব্যাঙ্ক নিফ্‌টি , FMCG ,...